কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় সনাতনী ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল।
৩০ আগস্ট শনিবার কাঠালিয়া উপজেলা বাসস্ট্যান্ডস্হ কেন্দ্রীয় সেবাশ্রমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেবাশ্রমের সভাপতি,বাবু গোপাল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হিন্দু স¤প্রদায় শত শত নারী- পুরুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহবায় কমিটির সদস্য এডভোকেট মাহেব হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি, মোঃ জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মীরবহর, যুগ্ম সাধারন সম্পাদক সালমান খান, সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম মুন্সি, যুবদল আহŸায়ক জয়নাল আবেদীন, হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, বাবু গৌতম মন্ডল, সাধারণ সম্পাদক, বাবু খগেন্দ্র ভুষন দাস, ডাঃ দিলীপ চন্দ্র হালদার, তপন হালদার, বিএনপি নেতা মোঃ শামীম সিকদার, শাহনেওয়াজ আকন গেন্দু, মোঃ গোলাম কবির ঝন্টু সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।










