কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। ভগবার শ্রীকৃষ্ণের মানব অবতার রূপে জন্মতিথিকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন মন্দিরে এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিটি বাড়িতে ধর্মীয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে আজ ১৯ আগষ্ট শুক্রবার বিকালে কাঠালিয়া বাসস্ট্যান্ড কেন্দ্রীয় মন্দির এর আয়োজনে একটি মঙ্গল শোভাযাত্রা ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এতে সনাতন ধর্মের শত শত ভক্তবৃন্ধ অংশ নেয়।
এর আগে কাঠালিয়া বাসস্ট্যান্ড কেন্দ্রীয় মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কাঠালিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু বিমল সমাদ্দার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, সাধারণ সম্পাদক বাবু খগেন্দ ভূষন, কাঠালিয়া হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের সভাপতি গৌতম মন্ডল প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রোকন সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মনির খান, পাটিখালঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম শাহিন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ মাসুদ খান প্রমূখ।
পূজার্চনা, প্রসাদ বিতরণসহ ধর্মীয় নানা আচার অনুষ্ঠান ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা জুড়ে জন্মাষ্টমী উৎসব পালন করছে সনাতন ধর্মাবলম্বীরা।










