কাঠালিয়া প্রতিনিধিঃ
জাতির পিতার জেষ্ঠ্যপুত্র শেখ কামালের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গাছের চারা বিতরন করা হয়।
এ উপলক্ষে আজ ৫ আগস্ট শুক্রবার সকাল ১০ টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে এ গাছের চারা বিতরন করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত যুব সংগঠনের সদস্যদের হাতে গাছের চারা তুলে দেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বধু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম।
উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ কামরুল ইসলাম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ শহীদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহমাদুর রহমান, সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ারা বেগম, উপজেলা তথ্য কর্মকর্তা, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিযা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন,আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রোকন সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মনির খান, উপজেলা ছাত্রলীগের সাধারন মোঃ মাসুদ খানসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।










