কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় কৃর্তী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ পুরুস্কার বিতরণ করেন।
আজ দুপুরে উপজেলা অডিটরিয়মে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় ৪০ জন কৃর্তী শিক্ষার্থীকে সনদ প্রদান ও পুরুস্কার দেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের উপ পরিচালক মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মাদ আব্দুল জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাঃ আনোয়ার আজিম।
পুরুস্কার বিতরণী সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী পরিচালনা কমিটি সভাপতি সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেন।










