কাঠালিয়া প্রতিনিধিঃ
র্যালি আলোচনা সভা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠির কাঠালিয়া শিক্ষক দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবন এর সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহর ঘুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, কাঠালিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার আজিম, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, কাঠালিয়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জলিলুর রহমান, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ এর অধ্যাপক আব্দুল হালিম, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন, ছিটকী নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইদ্রিস আলী, তালগাছিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান প্রমূখ । র্যালী ও আলোচনা সভায়্ উপজেলার প্রতিটি বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার দুইজন করে শিক্ষক অংশগ্রহণ করেন।










