কাঠালিয়া প্রতিনিধিঃ-
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার লতাবুনিয়া গ্রামে শালিস বৈঠকে সংর্ঘষে ১২ জন আহত হয়েছে।
গতকাল শুক্রবার আছর নামাজ বাদ উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামের মোঃ আব্দুল হক মোল্লার দ্বীনিয়া মাদ্রাসার সামনে উভয় পক্ষ শালিস বৈঠকে সংর্ঘষে দুই পক্ষের ১২জন আহত হয়।
এলাকাবাসী ও স্থানীয়রা জানান, কিছুদিন আগে লতাবুনিয়া গ্রামের মোঃ বজলু হাওলাদারের পুত্র মোঃ নেয়ামত হাওলাদারের সাথে একই এলাকার মোঃ নজরুল মোল্লার পুত্র মোঃ সাকিব মোল্লার সাথে মারামারি হয়। পরে এ মারামারি নিয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোস্তফা কামাল ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে শুক্রবার আছর নামাজবাদ মোঃ আব্দুল হক মোল্লার দ্বীনিয়া মাদ্রাসার সামনের সড়কে উভয় পক্ষ শালিস বৈঠকে বসেন।
পরে বৈঠক শুরু হওয়ার আগ মূহুর্তে উভয় পক্ষ তর্ক বির্তক শুরুর এক পর্যায়ে সংর্ঘষ শুরু হয় এতে পোষ্ট মাষ্টার মোঃ ফোরকান মোল্লা (৫০), মোঃ নজরুল মোল্লা (৪০), সোহাগ মোল্লা (৩৫), মোঃ কুদ্দুছ মোল্লা (৭০), মোঃ ছত্তার মোল্লা (৬৫), সাবেক মহল্লাদার মোঃ ইউনুচ মোল্লা (৬৫), মোঃ আব্দুর রহীম মোল্লা (২০) মোঃ অনেচকারী (৬৮) অপর পক্ষের মোঃ আব্দুর ছত্তার হাং (৪০), নজরুল ইসলাম (২০), অনীম (২১), নেয়ামত (১৯) আহত হয়েছেন। এদের মধ্যে আহত মোঃ ছত্তার হাওলাদার ও তার ছেলে নজরুল ইসলাম আমুয়া হাসপাতালে ও বাকিরা পাশ্ববর্তী জেলা পিরোজপুর উপজেলার ভান্ডারিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছে।
মোঃ আনেচকারী, ইউনুচ মোল্লা, অনীম, নেয়ামত ও রহিম প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি আসেন। আহত মোঃ কুদ্দুছ মোল্লা জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুুুতি চলছে, অপর পক্ষের মোঃ আব্দুর ছত্তার হাং বলেন এ বিষয় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে এবং মামলা করার কার্যক্রম চলতেছে।
ইউপি সদস্য মোঃ মোস্তফা কামাল জানান, সংর্ঘষ থামানোর চেষ্টা করলেও থামাতে পারিনি।
ঘটনার পরপরই কাঠালিয়া থানার এস আই ও শৌলজালিয়া ইউনিয়ন বিট অফিসার মোঃ রিয়াজ রহমান ঘটনাস্থল পরির্দশন করেন।










