কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় যুব রেড ক্রিসেন্ট সোসাইটি কাঠালিয়া শাখায় উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান আকন আনুষ্ঠানিক ভাবে বৃক্ষ রোপন করেন।
এ সময় সংগঠনের পক্ষ থেকে কাঠালিয়া উপজেলা পরিষদ চত্বর, কাঠালিয়া থানা, ইউনিয়ন পরিষদ, প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রসহ উপজেলার গুরুত্বপূর্ন স্থানে ৩০০টি গাছের চারা রোপণ ও মানুষের মাঝে বিতরন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন যুব রেড ক্রিসেন্ট সোসাইটি কাঠালিয়া শাখায় সদস্য মোহাম্মাদ হাসান আহমেদম, নিলাঞ্জনা মন্ডল, তাহসিনুল মনজিল, মুরাদ খান, নূর আব্দুল্লাহ সাদাত, ইমাম হোসেন, জাহিদুল ইসলাম সাইম, মাসুদ রানা, জান্নাতুল ফেরদৌসি মিম, তাসকিন তাবাসুম মাইশা, নুরজারা সানিলা, সামিমা ওরপা, মোঃ মাশরাফি প্রমূখ।
সংগঠনের সভাপতি মোঃ সোয়েবুর রহমান তিতাশ জানান, আমাদের সংগঠনের সদস্যদের নিরলস প্রচেষ্টা ও সহোযোগিতায় আজকের কর্মসূচি সফল ভাবে সম্পুর্ন হয়েছে। যুব রেড ক্রিসেন্ট, কাঠালিয়া শাখা এভাবেই সকল দূর্যোগ ও মহামারির সময়ে দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাবে।











