কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ২৮ আগস্ট উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার, থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন হাওলাদার, মো. নকিরুল ইসলাম, মো. সোহেল মিয়া প্রমূখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।










