কাঠালিয়া (ঝালকাঠি} প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় জমি ও গৃহ হস্তান্তররে উদ্বোধন করা হয়েছে।
আজ ০৯ আগস্ট বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় সারাদেশে একযোগে ৪র্থ পর্যায়ে ২য় ধাপে ২২ হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধন করেন। এর অংশ হিসেবে কাঠালিয়া উপজেলায় ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হয়। এছাড়া এখন পর্যন্ত এ উপজেলায় ১ম, ২য় ও ৩য় ধাপের মোট ৪৭৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হয়েছে।
কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ঘর হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আহসান হাবিব।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মামুন শিবলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসান মোহাম্মদ সোয়াইব, থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যন মোঃ বদিউজ্জামান বদু সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, সাংবাদিক ফারুক হোসেন খান, উপকারভোগী মোঃ জাহাঙ্গীর, বিলকিস বেগম ও তৃতীয় লিংঙ্গের সুন্দরী (মায়া) প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগন, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা। পরে প্রধান অতিথি উপকারভোগিদের মাঝে গাছের চারা বিতরন ও চেচরীরামপুর জোরাপোল আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জানান, ৪র্থ পর্যায়ে ২য় ধাপে ১টি ক্লাষ্টারে ৫০ টি ঘর নিমার্ণ করা হয়েছে। এবারের ক্লাষ্টারে উপজেলার জোড়পুল নামক স্থানে আদর্শ আশ্রয়ানের অভ্যন্তরে রয়েছে মসজিদ, কবর স্থান, শিশুদের খেলার মাঠ, পার্ক, ও প্রতিটি গৃহের সাথে উঠান কৃষি করার জন্য পর্যাপ্ত জমি। এ আশ্রয়নে বসবাসকারীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মক্ষম করার লক্ষ্যে সরকারি উদ্যোগে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনের ব্যবস্থা নেয়া হয়েছে।










