কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারে সদস্যদের মাঝে স্মার্ট কার্ড ও সনদ বিতরণ করা হয়েছে।
আজ ২০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কাঠালিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও সনদ বিতরণ করা হয়।
কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির এ স্মার্ট কার্ড ও সনদ মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেন।
এ সময় উপজেলার ৯৪ জন জীবিত মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও সনদ এবং ১২০ জন মৃত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, , উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধ মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, সোনালী ব্যাংক কাঠালিয়া শাখার ব্যবস্থাপক মোঃ আরিফ মাহমুদ, উপজেলা সমাজসেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃমনিরুজ্জামান, মোঃ মালেক সিকদার, মোঃ ফুল মিয়া সিকদার, মোঃ শাহজাহান আকন, মোঃ মাসুদ আকনসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগন ও তাদের পরিবারের সদস্যবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আইসিটি অফিসার অতনু কিশোর দাস মুন, বীরমুক্তিযোদ্ধা সালেহ মোহাম্মদ মোয়াজ্জেম, মো. মহসিন নকিব, মো.ফজলুল হক মৃধা, মো. শাহজাহান জমাদ্দার ও জেলার একমাত্র নারী মুক্তিযোদ্ধা শাহানা সিদ্দিকা প্রমূখ।











