কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
আজ ৮ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক নাহিদ সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান, কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহম্মেদ জেনিভ সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনজুরুল কবির পারভেজ, সাধারন সম্পাদক মোঃ রোকন সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, সাধারণ সম্পাদক এটিএম মাইদুল ইসলাম, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন বাবুল, আমুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সভাপতি মোঃ শাহিন হোসেন মোল্লা, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারণ সম্পাদাক মোঃ মাসুদ খান প্রমূখ।
১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির জনকের হত্যাকারীদের হাতে নির্মমভাবে নিহত হন।










