জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়ায় প্রতিবন্ধী ও বয়স্ক শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
আজ ১৪ আগস্ট বিকালে কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে জানশরীফ গণগ্রান্থাগার ও তথ্য সেবা কেন্দ্রের ব্যবস্থাপনায় সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আতিকুর রহমান রুবেলের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থাটি এ সময় ১০ জন প্রতিবন্ধী ও বয়স্ক শারীরিক ভাবে অক্ষম নারী-পুরুষকে এ চেয়ার প্রদান করেন।
জানশরীফ গণগ্রান্থাগার ও তথ্য সেবা কেন্দ্রের প্রধান উপদেষ্ট এসএম আমিরুল ইসলাম লিটন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান প্রতিবন্ধী ও শারীরিক ভাবে অক্ষম নারী-পুরুষদের হাতে এ চেয়ার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আবদুল হালিম, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ উপকার ভোগীরা।










