কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে দাবীতে উপজেলা মাধ্যমিক স্তরের শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
আজ ২৪ সেপ্টেম্বর দুপুর ১২ টায় কাঠালিয়া উপজেলা পরিষদ চত্ত্বরে এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা অংশ নেন।
এসময় বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা কমিশন গঠনের সকল দাবি তুলে ধরেন।
পরে শিক্ষকরা কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল ইসলাম এর কাছে স্মারকলিপি প্রদান করেন।










