কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
বন্যা ও বিষখালী নদীর জোয়ারের পানিতে ঝালকাঠি কাঠালিয়া উপজেলার শত শত একর জমির রোপা আমন, বীজতলা ও ফসলের ক্ষেত পানিতে ডুবে পচে যাচ্ছে। কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।
গত ৭ (সাত) ৮ (আট) দিন যাবৎ অবিরাম ভারীবর্ষন ও বিষখালী নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ২/৩ ফুট বৃদ্ধি পাওয়ায় রোপা আমন, বীজতলা, পাকা আউশ ধান ও বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত পানির নিচে তলিয়ে যাওয়ায় পচে যাচ্ছে।
কচুয়া, বাশবুনিয়া, আনইলবুনিয়া, লতাবুনিয়া, পশ্চিম শৌলজালিয়া, মশাবুনিয়া, আমুরিবুনিয়া ও কাঠালিয়া গ্রামের অধিকাংশ রোপা আমন ও বীজতলা পচে গেছে। ফলে এ সকল এলাকার কৃষক পরিবারগুলো মারত্মক ক্ষতির সম্মুখিত হয়েছে।
উপজেলা কৃষি বিভাগ জানান যে, অনেক জায়গায় বীজতলা, রোপা আমন ও সবজির ক্ষতি হয়েছে। ক্ষেতের পানি নেমে যাওয়ার পরে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা হবে।










