কাঠালিয়া প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে হত্যার চেষ্টা ও নিহতদের স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ আগষ্ট বিকালে উপজেলার আমানত কার্যালয়ে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি সংযুক্ত) ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন। বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার।
অনুষ্ঠানে কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তরুণ সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আওয়ামীলীগ নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা, এমএম তারিকুজ্জমান, মোঃ মাইনুল হোসেন উজ্জ্বল জমাদ্দার প্রমূখ।
আলোচনা সমায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে দোয়া মোনাজাত করেন মাওলানা মোঃ দেলোয়ার হোসেন। মোনাজাত শেষে খাবার বিতরণ করা হয়।










