কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা সদরের কায়েদাবাদ হাফিজুর রহমান তাহ্ফিজুল কুরআন মাদরাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দুই দিনব্যাপী দোয়া মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
মাহফিলের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, মুফতি ও মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা শাহ মুহাম্মদ নুরুল হক খান, পীর সাহেব চৈতা দরবার শরীফ, পটুয়াখালী। তাঁর হৃদয়গ্রাহী বর্ণনা শ্রোতাদের মনে গভীর প্রভাব বিস্তার করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ নুরুল আমিন (আলম)।
মাওলানা খাইরুল আমিন ছগির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন।
হযরত মাওলানা মিজানুর রহমান, ইমাম ও খতিব, কাঠালিয়া বন্দর জামে মসজিদ হাফেজ মুহাম্মদ আব্দুল কাদের, প্রধান হাফেজ, অত্র মাদরাসা
বিশেষ আয়োজনে হিফজ সমাপনী নয় জন ছাত্রদের পাগড়ি প্রদান ও নূরানী ছাত্রদের হস্তলিপি প্রদর্শনী ছিল, যা অতিথি ও অভিভাবকদের প্রশংসা কুড়ায়। মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।










