জনাতর খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কাঠালিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী।
এ সময় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, সাংবাদিক অধ্যাপক মোঃ আবদুল হালিম, প্রধান শিক্ষক মোঃ জলিলুর রহমান, এসএম আমিরুল ইসলাম লিটন সিকদার, শিক্ষক সাবিনা ইয়াসমিন প্রমূখ।
পরে উপজেলা পরিষদের সাধারণ সভাও অনুষ্ঠিত হয়।










