কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান ও সোনালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপক মোঃ আরিফ মাহমুদকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছে।
আজ শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন বাচ্চু সিকদারের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।
সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু বিমল চন্দ্র সমাদ্দার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোঃ কাওছার আহম্মেদ জেনিভ সিকদার।
উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন উজ্জল জমাদ্দারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা ছালে মোঃ মোয়াজ্জেম, মোঃ হানিফ খান, অবিনাস চন্দ্র সন্নামত, যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা আঃ কুদ্দুস, প্রেসক্লাবের সাবেক সভাপতি সিকদার মোঃ কাজল।
বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান জমাদ্দারের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগন, মুক্তিযোদ্ধার সন্তান ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিদায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান ও সোনালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপক মোঃ আরিফ মাহমুদকে উপহার সামগ্রী তুলে দেন মুক্তিযোদ্ধারা।










