কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ¦ আমির হোসেন আমুর পিতা মোঃ মোয়াজ্জেম হোসেনের ৫৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ৩০ আগষ্ট সন্ধ্যায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ¦ আমির হোসেন আমু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু বিমল সমাদ্দার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান।
কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ জমাদ্দার, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনজুরুল কবির পারভেজ জমাদ্দার, সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদার, ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সোহেল হোসেন সাদ্দাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন বাবুল, আমুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফাহিম সিকদার, কাঠালিয়া সদর ওয়ার্ডের সভাপতি মোঃ সরোয়ার হোসেন সিকদার প্রমূখ।
অনুষ্ঠানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মোনাজাত শেষে খাবার বিতরণ করা হয়।










