কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ ৩০ আগষ্ট সোমবার বিকালে ছিটকী বালিকা বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ ছোবাহান হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খান সাইফুল্লাহ পনির। বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট এম এ জলিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাবু তরুন কর্মকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ জমাদ্দার, শিশির দাস, মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার, মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, মো. মিঠু সিকদার, উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক মো. মাসুদ খান প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










