কাঠালিয়া প্রতিনিধিঃ
“সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই ¯স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ এর আয়োজন করেন। এ উপলক্ষে একটি র্যালি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী দিপুল কুমার বিশ্বাস, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রুবায়েত হোসেন, এস আই মোঃ সেলিম, অত্র পরিষদের সচিব, ইউপি সদস্যগন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।










