কাঠালিয়া প্রতিনিধিঃ-
ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৮/৯ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দীর্ঘক্ষন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ব্যবসায়ীদের প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় দিকে বৈদ্যেতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে।
বাজারের নৈশ প্রহরীরা নেছারের হোটেলে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার ও মাইকিং করে স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রনে আানার চেষ্টা করে মুহুর্তের মধ্যে আগুন আসে পাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। কাঠালিয়া ও বামনার ফায়াস সার্ভিসের ২টি ইউনিট দীর্ঘক্ষন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ইতোমধ্যে মোঃ নেছারের হোটেল, আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়, পলাশের কম্পিউটার দোকান, মাসুদের জুতার গোডাউন, বাবুলের গামের্ন্টসের পোষাকের দোকান, ও ফুফা বাবুলের জুতার দোকান, শাহজাহানের মুদি দোকানসহ ৮/৯ টি দোকান পুড়ে যায়। স্থানীয়দের মতে ১কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনাস্থল পরির্দশন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার ও থানা অফিসার ইনর্চাজ মোঃ মুরাদ আলী।
এ বিষয় মোঃ শহিদুল ইসলাম, ষ্টেশন অফিসার, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কাঠালিয়া জানান, আমুয়া বাজারে আগুন লাগার খবর পাওয়ামাত্র মুহুর্তের মধ্যে আমরা ঘটনাস্থলে গিয়ে বামনার ফায়ার সার্ভিস ইউনিটসহ আমরা আগুন নিয়ন্ত্রনে আনি। ক্ষয় ক্ষতির পরিমান তদন্ত করে বলা যাবে।