কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের সভাকক্ষে আজ শনিবার বিকেল ৫টায় আওয়ামী লীগের কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে।
কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও শহীদ রাজা ডিগ্রী কলেজের সভাপতি মোঃ রুস্তম আলী খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝালকাঠির রাজাপুর কাঠালিয়া আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ও কর্নফুলি গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানির পরিচালক এম মনিরুজ্জামান মনির।
এ সময় বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য ও চেচরীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম ফোরকান তালুকদার, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মজিবুর রহমান মৃধাসহ আরো অনেকে।
সভায় সঞ্চালনা করেন কাঠালিয়া সদর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ মামুন হাওলাদার। এতে কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।










