কাঠালিয়া প্রতিনিধি “
প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।
আজ ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ ও পোশাক বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি মো. মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন। শৌলজালিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় বক্তব্য রাখেন, অমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. আবদুল হালিম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. শহীদুল আলম, প্রধান শিক্ষক মোসা. মরিয়ম আক্তার, অভিভাবক মো. আবদুল হাই প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পোশাক বিতরণ করেন।










