কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় কাঠালিয়া উপজেলার পশ্চিম শৌলজালিয়া মাদ্রাসা মাঠে ক্রিকেট প্রশিক্ষণ শেষ হয়েছে।
এই প্রশিক্ষণে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।










