কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজ শীর্ষে স্থান অর্জন করেছে। এ বছর এ প্রতিষ্ঠান থেকে ১১জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন ।
কাঠালিয়া উপজেলায় এইচএসসি পরীক্ষায় ৩৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে । এর মধ্যে আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ থেকে ১৪ জন,মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজ থেকে ১১জন, কাঁঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন (মানিক মিয়া) ডিগ্রী কলেজ থেকে ৮জন এবং পশ্চিম ছিটকি স্কুল এন্ড কলেজ থেকে ১জন জিপিএ-৫ পেয়েছেন।
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজ থেকে মোট ৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে, পাশ করেছে ৭৪ জন। পাশের হার ৯৪ দশমিক ৭৪ শতাংশ। কলেজ অধ্যক্ষ একেএম কামরুজ্জামান এ তথ্য জানান।










