কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাজারের হোটেল ব্যবসায়ী মোঃ জালাল মুন্সী (৪৮) মঙ্গলবার দিবাগত রাত ২.৩০ মিনিটের সময় বাসষ্ট্যান্ডের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি উচ্চ রক্তচাপ ও ডায়বেটিস জনিত রোগে দীর্ঘদিন ভূগছিলেন। উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম আউরা গ্রামের মরহুম কাঞ্চন আলী মুন্সির ছেলে মৃত জালাল মুন্সী।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য শুভাকাঙক্ষী রেখে যান।
আজ ১৮ জানুয়ারী বুবধার বিকাল ৫টায় কাঠালিয়া সদর ফাজিল মাদ্রাসার মাঠে মরহুমের নামাজই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।










