কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার কৃতিসন্তান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্নসচিব মোঃ কামাল হোসেনের কন্যা প্রমিতি কামাল এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ লাভ করেছে। সে ঢাকা শিক্ষা বোর্ড থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।
প্রমিতি এর আগে এসএসসি ও জেএসসিতেও গোল্ডেন জিপিএ–৫ লাভ করেছিলো। প্রমিতি কামাল উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চান। নিজেকে দেশ সেবায় নিযুক্ত করতে চান। এজন্য সে সকলের কাছে দোয়া চেয়েছে।










