কাঠালিয়া প্রতিনিধিঃ-
ঝালকাঠির কাঠালিয়ার স্বামীর সাথে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে এক পুত্রবধু অভিমান করে অত্মহত্যা করেছে।
গতকাল শনিবার বিকেলে উপজেলার মরিচবুনিয়া গ্রামে এ ঘটে। নিহতর স্বাশুরী জানান, শনিবার বিকেলে নকুল চন্দ্র দাসের মেয়ে রিতা রানী পাল, স্বামী মহাদেব পালের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে অভিমান করে সবার অজান্তে ঘরে থাকা বিষ পান করে ছটফট করে। পরে স্বামী মহাদেব পাল প্রতিবেশী লোকজন নিয়ে রিতা রানীকে আমুয়া হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাতেই রিতা রানী মৃত্যু বরন করেন।
হাসপাতালের কর্মরত ডাঃ থানা পুলিশকে জানালে পুলিশ রাতে লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য ঝালকাঠি মর্গে প্রেরন করেন।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম জানান , মৃত্যুর সঠিক কোন কারন জানা জায়নি, ময়না তদন্তের পরে জানা যাবে।










