কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ১২ জানুয়ারী ২০২৩ বৃহস্পতিবার দুপুরে কাঠালিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন বিসমিল্লাহ ডায়াগনিস্টিক সেন্টার এর দ্বিতীয় তলায় কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন ।
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ঝালকাঠি শাখার ব্যবস্থাপক সৈয়দ কামরুল আহসান জসিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম ফয়সাল সুমিন, এ্যাডভোকেট, সুপ্রীম কোর্ট, ঢাকা, সৈয়দ আক্রাম মাস্টার, মাওলানা হারুন অর রশিদ প্রমূখ।
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কাঠালিয়া বাজার এজেন্ট ব্যাংকি আউটলেট এর সার্বিক পরিচালনায় মোঃ আবদুস সবুর। এ এজেন্ট ব্যাংকে গ্রহকরা সকল প্রকার ব্যাকিং সুবিধা গ্রহন করতে পারবে।










