কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া গ্রামে বিষখালী নদীর তীরে ফেরিঘাট এলাকায় কোটি টাকা ব্যায়ে শেখ রাসেল শিশু পার্ক হচ্ছে। ঝালকাঠি জেলা পরিষদের অর্থায়নে শিশুদের মানসিক বিকাশের জন্য বিনোদনমূলক রাইডার, খেলাধুলা ও বসার স্থান ওয়াটার রাইডার, ইতিহাস ও ঐতিহ্যের মুরাল থাকছে জানিয়েছেন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাহ্মুদ হোসেন রিপন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, এই শিশু পার্কের বিপরীতে বিষখালীর নদীতে জেগে ওঠা চড়ে পাখিদের জন্য অভয় অরণ্য গড়ে তোলা হয়েছে। ফলে এখানে ইকো টুরিজমের একটি দর্শনীয় এবং আকর্শণীয় স্থান হিসেবে পরিচিত লাভ করবে। এখানে আসা বিনোদন প্রিয় শিশুরা বনায়ন ও পাখিদের নিয়ে প্রকৃতির নিবিড়ভাবে উপভোগ করতে পারবে। স্থানীয় ক্লাব শেখ রাসেল ক্রীড়াচক্র মনিটরিং করবে ও সার্বিক তত্বাবধায়ন ও ব্যবস্থাপনায় থাকবে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ।
সম্প্রতি জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সামছুল ইসলামা পিরু ও প্রকৌশলীকে নিয়ে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন এসময় ইউনিয়ন চেয়ারম্যান মাহ্মুদ হোসেন রিপন তার সাথে ছিলেন।










