কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের জন্য দুই নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান জয়িতাদের হাতে ক্রেস্ট, ফুল ও সনদপত্র তুলে দেন। সম্মাননাপ্রাপ্ত জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী সাংবাদিক ফারুক হোসেন খান এর স্ত্রী ইসরাত জাহান রুমা, সফল জননী নারী নুরুন্নাহার বেগম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা সেলিম হোসেন খান, সমাজসেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, সহ সভাপতি মোঃ ফারুক হোসেন খান, সিনিয়র সাংবাদিক আব্দুল হালিম প্রমূখ। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।










