কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধিঃ
কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম।
বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, েেমা. মিঠু সিকদার, মো. হারুন অর রশিদ, প্রেস ক্লাবের সভাপতি সিকদার মো. কাজল প্রমূখ।










