কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক এর ২০তম মৃত্যুবার্ষিকী ও সদ্য প্রায়ত বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান উজির সিকদারের স্মরণে দোয়া, মিলাদ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ ফেব্রæয়ারী রবিকাল বিকালে কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ফজলুল হক কনিষ্ঠপুত্র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বাবু বিমল চন্দ্র সমাদ্দার। কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, কাঠালিয়া বিআরডিবি চেয়ারম্যান মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার।
অন্যদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল হাওলাদার, কাঠালিয়া সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ মনির হোসেন খান, উপজেলা মৎস্যলীগের আহবায়ক মোঃ গোলাম মাওলা সিকদার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান নিশাত, যুবলীগ নেতা মোঃ রবিউল ইসলাম, মোঃ মোশারেফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদারসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রোকন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পরে মরহুম এ্যাডঃ ফজলুল হক ও উজির সিকদারের বিদেহী আত্মার শান্তি কামনা দোয়া-মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও সাংবাদিক মাওলানা খাইরুল আমিন ছগির। এ সময় উপস্থিতিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।











