কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর হেসেন খানের দাফন সম্পন্ন হয়েছে।
আজ ২৫ নভেম্বর শুক্রবার বিকালে মরহুমের বলতলা গ্রামের নিজ বাড়িতে নামাজই জানাজা অনুষ্ঠিত হয়।
পাশ্ববর্তী ভান্ডারিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর হেসেন খানের বয়স হয়েছিলো ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ বহু গুণগ্রহে রেখে গেছেন।
মরহুমের নামাজই জানাজায় কাঠালিয়া থানা অফিসার মোঃ মুরাদ আলী, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মখর্তা মো. ইব্রাহিমসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।










