কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বাল্য বিবাহ প্রতিরোধে অভিভবাক ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ নভেম্বর সকালে কাঠালিয়া পাইলট গার্লস স্কুল এন্ড কলেজে মাঠে বাংলাদেশ বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্প এ অভিভাবক ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালিয়া পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জলিলুর রহমান।
সিনিয়র শিক্ষক সেলিনা পাপড়ী’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কাঠালিয়া পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ এর সহকারী প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক পূর্নিমা রানী, মোঃ আল আমিন হোসেন, মোঃ শামিম হোসেন, মোঃ মামুন হোসেন, যুবলীগ নেতা মোঃ রবিউল ইসলাম, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ ছগির হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।
গেøাবাল এফেয়ার্স কানাডা’র অর্থায়নে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় রিসোর্স ডেভলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) সভার আয়োজন করেন।










