কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া-ছোনাউটা সড়কে বাকের নদী শাসন ও টেকসই পাইলিং এর দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে ক্ষতিগ্রস্থ গ্রামবাসী।
আজ ২ জুলাই রবিবার সকালে উপজেলার ছোনাউটা ও আমুয়া গ্রামের ক্ষতিগ্রস্থ লোকজন এ মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচির আয়োজন করেন। এ দুটি গ্রামের তিনশতাধিক পরিবার নদী ভাঙ্গনের কবলে পরে সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা।
ইতোমধ্যে এই এলাকার বহু বাড়ী-ঘর, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলী জমিসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা এ বাকের নদীতে বিলিন হয়ে গেছে। দুই ঘন্ট্যা ব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধের সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ মোস্তফা হোসেন, ক্ষতিগ্রস্থ মোঃ মতিউর রহমান,ব্যবসায়ী মোঃ এনায়েত হোসেন ও ক্ষতিগ্রস্থ রেনু বালা।
বিশিষ্ট ব্যবসায়ী মোঃ এনায়েত হোসেন জানান, আমুয়া ৩নং ওয়ার্ডের লেবুবুনিয়া হতে সৈজদ্দিন কেরানী বাড়ী, গফুর শিকদার, হযরত আলী মেম্বর, নাপিত, রাধিকা ডাক্তার, বারেক খান চেয়ারম্যান বাড়ী পর্যন্ত অধিকাংশ বসতবাড়ী, মসজিদ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আমাদের বাপ-দাদার বসতভিটা ও বাড়ী-ঘর বিলিন হয়ে আমার নিঃস্ব হয়ে পড়েছি। ভাঙ্গন এলাকায় টেকসই পাইলিং এর দাবি করছি।
বক্তারা সকলে দ্রæত সময়ের মধ্যে নদী শাসন, পাইলিং ও বেরীবাঁধের দাবি জানিয়েছেন।











