কাঠালিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

ঝালকাঠির কাঠালিয়ায় অসহায় মানুসের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ ২৫ নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক এম. মনিরুজ্জামান মনির প্রধান অতিথি হিসেবে ১৬জন নারী পুরুষের চিকিৎসার জন্য ৮ লাখ টাকার চেক তুলে দেন ।

কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মামুন হাওলাদার এর সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ রুস্তম আলী খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময় বক্তব্য দেন রাজাপুর উপজেলা আওয়ামীলীগ নেতা মেজবাহ উদ্দিন মাসুদ, রিয়াজ মাতুব্বর, শফিকুল রহমান ডেজলিন তানুকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান জমাদ্দার প্রমূখ।

 

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!