কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ-
ঝালকাঠির কাঠালিয়ায় পিস ফ্যাসিলেটর গ্রæপ (পিএফজি) ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১২টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। পিস ফ্যাসিলেটর গ্রæপ (পিএফজি) এ সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন সুজন উপজেলা সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ইত্তেফাক সংবাদদাতা সহকারি অধ্যাপক মো.আবদুল হালিম
প্রধান অতিথি ছিলেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অ লের কো-অডিনেটর সাংবাদিক ফারুক হোসেন খান
বিশেষ অতিথি ছিলেন, শহীদ রাজা ডিগ্রি কলেজের গভর্নিংবডি সভাপতি মো.রুস্তম আলী খান, অধ্যক্ষ মো.রুহুল আমিন সিদ্দিকী, জেলা পরিষদের সাবেক সদস্য, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক এসএম আমিরুল ইসলাম লিটন, জেলা পরিষদের সাবেক সদস্য ও ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন অপু, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক নাজমিন আক্তার তুলি, দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ বরিশাল অ লের এরিয়া কো-অডিনেটর মেহেদী হাসান তানভির ও উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মনিরুজ্জামান মুকুল গোলদার।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, জেলা কো-অডিনেটর জাকির হোসেন দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মো.জাহিদ হোসেন মল্লিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মারুফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান নিশাত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হাসিব ভুট্রো, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জয়নাল আবেদীন, নারী নেত্রী ও পিএফজি সদস্য ইসরাত জাহান রুমা, আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান, বিএনপি নেতা মো.হাবিবুর রহমান মাস্টার ও সাংবাদিক ও ইয়ুথ লিডার মো.সাকিবুজ্জামান সবুর প্রমূখ। সভায় রাজনৈতিক, সামাজিক ও ধমীয় দ্ধন্ধ সংঘাত নিরোশনে পিএফজির সদস্যদের সক্রিয় ভুমিকা পালনের ওপর গুরুত্বরোপ করা হয়।










