কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার দক্ষিন কৈখালী ও আনইলবুনিয়া গ্রামে দুই শিশুর মৃত্যু হয়েছে। দক্ষিন কৈখালী গ্রামে পুকুরের পানিতে ডুবে শান্ত শীল (৬) নামের এক শিশুর মৃত্যু হয়। অপরদিকে আনইলবুনিয়া গ্রামে পানিতে ডুবে হুমায়রা তাসনিম নামের অন্য আর একটি শিশুর মৃত্যু হয়।
আজ শনিবার ২৯ জুলাই দুপুরে উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। শান্ত শীল উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের সৌদি প্রবাসী স্বপন শীলের ছেলে। সে স্থানীয় বিনাপানি বাজার সংলগ্ন মধ্য কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে ছাত্র।
প্রতিবেশী সুশান্ত চন্দ্র শীল জানায়, রবিবার দুপুর ১২টার দিকে শান্তর মা কাজের জন্য ঘরের পিছনের পুকুর পাড়ে গেলে ঘাটলার সিঁড়িতে ছেলে শান্তর জুতা দেখতে পেয়ে সে ডাক- চিৎকার দেয়। এ সময় বাড়ির লোকজন এসে খোঁজাখুজি করে পুকুর থেকে অজ্ঞান অবস্থায় শান্তকে উদ্ধার করে। পরে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া গতকাল শুক্রবার ৬টার দিকে উপজেলার আনইলবুনিয়া গ্রামে পানিতে ডুবে হুমায়রা তাসনিম নামের এক শিশুর মৃ’ত্যু হয়েছে। হুমায়রা তাসনিম আনইলবুনিয়া গ্রামের মোঃ আব্দুল রহিমের মেয়ে।










