কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়ায় বাড়ির পাশের ডোবায় পড়ে পানিতে ডুবে মাইশা ও হালিমা নামের দুই বোনের মৃত্যু হয়েছে।
আজ ৪ জুন ২০২৩ রোববার দুপুরে আমুয়া বন্দরে এই ঘটনা ঘটে। স্বজন ও স্থানীয়রা ডোবা থেকে শিশুদুটিকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আমুয়া বন্দরের শাহাবুদ্দিনের দ্বিতীয় শ্রেনিতে পড়–য়া মেয়ে মাইশা (৮) ও তার ভাই হুমায়ুনের মেয়ে হালিমা আক্তার (৫) দুপুরে বাড়ির পিছনের ডোবায় পরে তলিয়ে যায়। স্বজনরা তাদের না দেখতে পেয়ে সন্দেহ জনকভাবে ডোবায় খুজতে গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিয়ে যায়।
এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকেই মৃত্যু ঘোষণা করেন। উল্লেখ্য যে, হুমায়ুনের মেয়ে হালিমাকে নিয়ে ভাই সাহাবুদ্দিনের বাসায় আমুয়া বন্দরের ভাড়াটিয়া বাসায় বেড়াতে আসেন।
আমুয়া ইউপি চেয়াম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান জানান, শিশু মাইশা ও ফাতিমা পরিবারের লোকজনের অজান্তে খেলতে গিয়ে রাস্তার পাশর্^বর্তী ডোবায় পড়ে নিখোঁজ হয়। খোঁজা-খুজির পর ডোবা থেকে শিশু দুইটির মরদেহ উদ্ধার করা হয়।










