কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের মরনোত্তর চেক বিতরণ করা হয়েছে।
আজ ০৫ আগষ্ট দুপুরে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে মোঃ জালাল মুন্সীর পরিবারের হাতে প্রধান অতিথি হিসেবে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন) বরিশাল-ফরিদপুর-পটুয়াখালী এরিয়া মোঃ আতিকুর রহমান এক লক্ষ উনসত্তর হাজার দুইশত টাকার মরনোত্তর চেক তুলে দেন।
অনুষ্ঠানে মোঃ সরোয়ার হোসেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের এসিসটেন্ট ম্যানেজার জেনারেল (উত্তর) কাঠালিয়া এর সভাপতিত্বে গেষ্ট অফ অনার ছিলেন, কাঠালিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খানম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার।
এ সময় বক্তব্য রাখেন, মোঃ আব্দুল কাইয়ুম, ডেপুটি জেনারেল ম্যানেরজার, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স, ঝালকাঠি-পিরোজপুর, কাঠালিয়া উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি মোঃ গোলাম মাওলা, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনজুরুল কবির পারভেজ জমাদ্দার, সহ সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটিএম মাইদুল ইসলাম লিটন, সাংবাদিক আঃ হালিম, মোঃ মহসিন প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাঠালিয়া প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান পলাশ। অনুষ্ঠানে বীমাকর্মী, গ্রাহক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।










