কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে পহেলা বৈশাখ বর্ষবরণ উৎসব পালিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ অংশগ্রহণ করেন।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিখি ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান, সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার আজিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, কাঠালিয়া গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জলিলুর রহমান প্রমূখ।
পরে স্থানীয় শিল্পীদের লোকজ সংস্কৃতি প্রদর্শনীসহ নানা আয়োজনে দিনব্যপী পহেলা বৈশাখ বর্ষবরণ উৎসব চলে।










