কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার জয়খালী ও আনইলবুনিয়া গ্রামে ২টি সরকারি খাল দীর্ঘ দিনেও খনন না করায় ওই গ্রামের ৫ শতাধীক কৃষক ও মৎস্য চাষিদের অপররীয় ক্ষতি হচ্ছে।
কৃষকরা জানান, ফসলের মাঠে আছি খাল থেকে পানি ওঠা নামা না করায় প্রায় ৪শত একর জমির ফসল নষ্ট হচ্ছে, শুস্ক মৌসুমে এ সকল জমিতে কোনো সেচের ব্যবস্থা থাকেনা, পুকুর ও জলাশয়ে পানি না থাকায় মাছ চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে।
ফাল্গুন ও চৈত্র মাসে এ গ্রামের পুকুর ও জলাশয়ে গুলোতে অল্প পরিমান পানি থাকলেও তা পচে দূঘন্ধ সৃষ্টি হয়। ফলে এ পানি দিয়ে গোসল কিংবা গৃহস্থালি কাজে ব্যাবহার করা যাচ্ছে না।
কৃষি প্রধান এ এলাকায় ৫ শতাধীক মানুষের দীর্ঘ দিন যাবৎ আছি খাল ২টি খননের দাবী করে যাচ্ছেন। পরে কোন উপায় না পেয়ে ক্ষতিগ্রস্থ কৃষকরা উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে খাল ২টি খনন করার জন্য লিখিত আবেদন করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় সরেজমিনে গিয়ে ভরাট হওয়া খাল ২টি কেটে পানি আশা যাওয়া করার ব্যবস্থা করার জন্য কৃষকদের খাল কাটার নির্দেশদেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার কৃষকদের বলেন, সরকারী খাল ভরাট করে দখল করার কোন সুযোগ নেই।










