কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় “ক্লেমন কাঠালিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ সিজন-৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কৈখালী বাজার ক্রিকেট টিম একাদশ সৌরদীপ স্পোর্টিং ক্লাব একাদশকে ২২ রানে হারিয়ে বিজয় অর্জন করে। বিজয় দলের মোঃ সুজন ম্যান অফ দ্যা ম্যাচ ও বাবু ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়।
সামাজিক আন্দোলন কাঠালিয়া’র আয়োজনে ক্লেমন এর সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সোবমার বিকাল ৩টায় কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে এ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক আন্দোলন কাঠালিয়া’র সভাপতি মোঃ অমিত হাসান তুহিন সিকদারের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির প্রধান অতিথি হিসেবে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ সাখাওয়াত হোসেন অপু সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন হোসেন, সামাজিক আন্দোলন কাঠালিয়া’র উপদেষ্টা মোঃ নাছিম মীরবহর, কাঠালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন, ক্রীড়া ব্যক্তিত্ব হাসিব ভুট্টো, কিশোর মাহমুদ, কামাল সিকদার, ফয়সাল হোসেন তুহিন, মোঃ সাইফুজ্জামান, মোঃ সুমনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সামাজিক আন্দোলন কাঠালিয়া’র সাধারন সম্পাদক ইসরাফিল তালুকদার শুভ। খেলায় মাঠ পরিচালনার দায়িত্ব পালন করেন মোঃ সাগর খান ও মোঃ নেয়ামতুল্লাহ।










