কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় “ক্লেমন কাঠালিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ সিজন-৩ এর খেলা শুরু হয়েছে। আজ ১৪ ফেব্রুয়ারী বিকালে কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
সামাজিক আন্দোলন কাঠালিয়া’র আয়োজনে ক্লেমন এর সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন মুক্তিযোদ্ধা সংসদ আমুয়া ও কাউনিয়া রাইডার্স ক্লাব।
সামাজিক আন্দোলন কাঠালিয়া’র সভাপতি মোঃ তুহিন সিকদার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ সাখাওয়াত হোসেন অপু সিকদার, সামাজিক আন্দোলন কাঠালিয়া’র উপদেষ্টা মোঃ নাছিম মীরবহর, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, কাঠালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, ক্রীড়া ব্যক্তিত্ব হাসিব ভুট্টো, কিশোর মাহমুদ, কামাল সিকদার, ফয়সাল হোসেন তুহিন, মোঃ মুনসুর মিয়া, নেয়ামতুল্লাহ, সুমন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সামাজিক আন্দোলন কাঠালিয়া’র সাধারন সম্পাদক ইসরাফিল তালুকদার শুভ।
উদ্বোধনী খেলায় মুক্তিযোদ্ধা সংসদ আমুয়া ৫৪ রানে কাউনিয়া রাইডার্স ক্লাবকে পরাজিত করেন । ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মুক্তিযোদ্ধা সংসদ আমুয়া’র জিহাদুল ইসলাম। খেলায় মাঠ পরিচালনার দায়িত্ব পালন করেন মোঃ সাগর খান ও মোঃ সাইফুজ্জামান সাইফ।











