কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় আজ শনিবার সকালে ভাড়াটিয়া বাসা থেকে সালমা আক্তার (২৪) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে কাঠালিয়া থানা পুলিশ।
গতকাল দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সালমার মা বিউটি বেগম তার মেয়ের রুমে আলো জ¦লতে দেখে রুমের দরজা খুলে সালমার লাশ ওড়না দিয়ে ফ্যানের সাথে ঝুৃলতে দেখে ডাক চিৎকার দিলে আশে পাশের লোকজন এসে কাঠালিয়া থানা পুলিশে খবর দেয়।
পরে ঘটনাস্থলে এসে পুলিশ ওই রাতেই ঝুলন্ত লাশ উদ্ধার করে আজ শনিবার সকালে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠান।
মৃত সালমার বাবা মোঃ আব্দুস সালাম উপজেলা পরিষদ ডাকবাংলোর কেয়ারটেকারে পদে কর্মরত আছেন। তিনি উপজেলা পরিষদ সংলগ্ন মোঃ মহসিন খানের বিল্ডিং এর ২য় তলায় ভাড়া বাসায় থাকত।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম জানান, মুত্যুর কারন প্রাথমিক ভাবে জানা জায়নি তবে ময়না তদন্ত শেষে রির্পোট পাওয়ার পরে প্রকৃত কারন জানাজাবে।










