কাঠালিয়া প্রতিনিধিঃ
সারাদেশে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
আজ রবিবার বিকালে উপজেলা পরিষদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কাঠালিয়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত বাবু বিমল চন্দ্র সমাদ্দার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খানম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম ফোরকান সিকদার, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু শিশির দাস, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, আমুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকির হোসেন শাহিন মোল্লা, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনির খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার প্রমূখ।
সমাবেশে বক্তারা সারাদেশে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য রুখে দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে থাকার আহŸান জানান। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।










