কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধঃ
ঝালকাঠির কাঁঠালিয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে স্থানীয় বিএনপি’র কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মহিলাদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
উপজেলা মহিলা দল সভা নেত্রী লিনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মতিয়া মাহফুজ জুয়েল, বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিগার সুলতানা নিপু, উপজেলা বিএনপি’র নেতা মোহাম্মদ মিজানুর রহমান মাস্টার, জাকির হোসেন কিসলু, মোঃ খাইরুল আমিন খোকন, মোঃ পান্না মুন্সী, মোঃ রেজাউল করিম, আব্দুল হালিম শিকদার, মোঃ বাদল হাওলাদারসহ অনেকে। সমাবেশ শেষে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।










