• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ রাজনীতি

করোনায় কর্মহীনদের পাশে নেই বরিশালের রাজনৈতিক নেতারা

জনতার খবর প্রকাশক জনতার খবর
জুলাই ৮, ২০২১
in রাজনীতি
A A
করোনায় কর্মহীনদের পাশে নেই বরিশালের রাজনৈতিক নেতারা
3
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥

চলমান কঠোর লকডাউনের এক সপ্তাহে বরিশালের সর্বত্র স্থবির হয়ে পরেছে। সরকার থেকে প্রথম পর্যায়ে এক সপ্তাহের পর পূর্ণরায় আরও সাতদিনের কঠোর লকডাউনের সময় বৃদ্ধি করা হয়েছে। এতে করে দৈনিক আয়ের উৎস বন্ধ থাকায় অসহায় ও হতাশাগ্রস্থ হয়ে পরেছেন দৈনিক মজুরি ভিত্তিক শ্রমজীবীদের পরিবার।

গত বছর করোনা সংক্রমণের শুরুতে লকডাউন চলাকালে বিভিন্ন রাজনৈতিক দল, জনপ্রতিনিধিসহ ব্যক্তি এবং প্রতিষ্ঠান খাদ্য সহায়তা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ালেও এবার এখনও তাদের দেখা মেলেনি। চলমান কঠোর লকডাউনের মধ্যে শুধুমাত্র ইউএনডিপি’র অর্থায়নে জাতীয় মানবাধিকার কমিশনের বাস্তবায়নে ও উন্নয়ন সংস্থা আভাসের সহযোগিতায় কোভিড-১৯ হিউম্যান রাইটস রেসপন্স’র খাদ্য সহায়তা এবং বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হলেও পরিবার তুলনায় তা সীমিত। এছাড়া অন্যকোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এখনও খাদ্য সামগ্রী বিতরণ করতে দেখা যায়নি।

অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়ার ব্যাপারে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন বলেন, সহায়তা করার মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি, যদি হয় তখন আমরা সিদ্ধান্ত নেবো। সিনিয়র সহসভাপতি এ্যাডভোকেট আফজালুল করীম বলেন, করোনা ইস্যুতে অতিসম্প্রতি একটি সভায় সাধ্যমতো সকল নেতৃবৃন্দকে অসহায় মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

আরো দেখুন

নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি

ইনশাআল্লাহ আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমীর শফিকুর রহমান

বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেন, অন্যান্য দেশে ক্ষতিগ্রস্তদের সরকার সহায়তা দিচ্ছে। আমাদের দেশে সরকার বা আওয়ামী লীগ জনগণকে কোনো সহায়তা দিচ্ছেনা। সরকারের ভুলত্রুটি ধরে সমালোচনা করলে তারা ক্ষুব্ধ হন। খাদ্য সহায়তা দিতে বরিশালে তার দলের উদ্যোগ প্রসঙ্গে জানতে চাইলে সরোয়ার বলেন, বিএনপি যতটুকু পারছে তা করছে। আগে কিছু সহায়তা করা হয়েছে, লকডাউন শেষ হলে আবার অসহায় কর্মহীনদের জন্য কিছু করবেন বলেও উল্লেখ করেন।

জাতীয় পার্টির জেলার সদস্য সচিব ইকবাল হোসেন তাপস বলেন, কর্মহীন মানুষের জন্য দায়িত্ব সরকারেরই বেশি। পাশাপাশি যে যার মতো করে সহায়তা করা উচিত। তিনি আরও বলেন, ব্যবসায়ী হিসেবে আমি ব্যক্তিগতভাবে আমার প্রতিষ্ঠানে কর্মরতদের সহায়তা করছি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি চরমোনাই পীরের ভাই ইউপি চেয়ারম্যান মুফতি সৈয়দ এছাহাক মোহাম্মদ আবুল খায়ের বলেন, পরিস্থিতি এখনও সেরকম হয়নি, তবে তাদের প্রস্তুতি নেওয়া আছে। প্রয়োজন হলে খাদ্য সহায়তা দেয়া হবে।

বাসদের জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী বলেন, করোনা সংক্রমণ বাড়ার হারে বর্তমান সময়টা খুব খারাপ যাচ্ছে। এ অবস্থায় খাদ্য সহায়তা দেওয়া শুরু করলে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা হবে। এ কারণে বাসদ আপাতত খাদ্য সহায়তা দিচ্ছেনা। তবে ঈদ-উল আযহার আগেই তারা নগরীতে খাদ্য সহায়তা দেওয়া শুরু করবেন। তিনি আরও বলেন, ২৬টি অক্সিজেন সিলিন্ডার ও চারটি অক্সিজেন কনসেনট্রেটর ও একটি এ্যাম্বুলেন্স দিয়ে বাসদের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতিদিন ৫/৬ জন রোগীকে তারা সিলিন্ডার সরবরাহ করছেন। মেডিকেল টিম গড়ে প্রতিদিন পাঁচজন রোগীর বাসায় গিয়ে চিকিৎসা দিচ্ছেন। এছাড়া ফোনে চিকিৎসা সেবা নিচ্ছেন ৪০ থেকে ৫০ জন। তালিকা করে প্রত্যেক রোগীর কাছে ফোন দিয়ে তাদের খোঁজখবর ও চাহিদা অনুযায়ী সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি

নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি

জুলাই ২৭, ২০২৫
ইনশাআল্লাহ আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমীর শফিকুর রহমান

ইনশাআল্লাহ আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমীর শফিকুর রহমান

জুলাই ১৯, ২০২৫
তারেক রহমানকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে: আমীর খসরু মাহমুদ

তারেক রহমানকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে: আমীর খসরু মাহমুদ

জুন ২০, ২০২৫
এনসিসি গঠনে একমত নয় বিএনপি : সালাহউদ্দিন আহমদ

এনসিসি গঠনে একমত নয় বিএনপি : সালাহউদ্দিন আহমদ

জুন ১৮, ২০২৫
আন্দোলন স্থগিত করেছেন ইশরাক হোসেন

আন্দোলন স্থগিত করেছেন ইশরাক হোসেন

মে ২২, ২০২৫
কাকরাইলে ইশরাক সমর্থকদের রাতভর অবস্থান, সকালেও কর্মসূচি অব্যাহত রয়েছে

কাকরাইলে ইশরাক সমর্থকদের রাতভর অবস্থান, সকালেও কর্মসূচি অব্যাহত রয়েছে

মে ২২, ২০২৫

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

বিএনপি কিংবা ১১ দল কাউকেই আমরা সমর্থন দেইনি, আমাদেরকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে- ইব্রাহিম আল হাদি  

নবম পে-স্কেলের দাবিতে ঝালকাঠিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে: মুফতী রেজাউল করীম

কাঠালিয়ায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ

সর্বশেষ সংবাদ

বিএনপি কিংবা ১১ দল কাউকেই আমরা সমর্থন দেইনি, আমাদেরকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে- ইব্রাহিম আল হাদি  

বিএনপি কিংবা ১১ দল কাউকেই আমরা সমর্থন দেইনি, আমাদেরকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে- ইব্রাহিম আল হাদি  

ফেব্রুয়ারি ৮, ২০২৬
নবম পে-স্কেলের দাবিতে ঝালকাঠিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবম পে-স্কেলের দাবিতে ঝালকাঠিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

আগস্ট ২৮, ২০২৪
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

আগস্ট ৩, ২০২২
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত